২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর থাকা একটি মিক্সার মেশিনের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়, বলছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2024, 11:44 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

সিরাজগঞ্জ সদর উপজেলায় রাস্তার কাজে ব্যবহৃত মিক্সার মেশিনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান। 

নিহতরা হলেন- ওই ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২০) ও হরিণা গ্রামের তোজাম উদ্দিনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৪২)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হুমায়ুন কবির বলেন, পিপুলবাড়িয়া বাজারের পাশে রাস্তার কাজে ব্যবহৃত একটি মিক্সার মেশিন দাঁড়ানো ছিল। 

মোটরসাইকেলটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মেশিনের সঙ্গে ধাক্কা খায়। 

এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। 

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন। 

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি হুমায়ুন কবির।