২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ধরা পড়ল ৩০ কে‌জির কাত‌লা, লাখ টাকায় বি‌ক্রি

মা‌নিকগঞ্জের হরিরামপুরে নদীতে ভোরের দিকে মাছটি জালে আটকা পড়ে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 03:25 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

মা‌নিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। পরে মাছটি এক লাখ আট হাজার টাকায় বি‌ক্রি করা হয়।

শুক্রবার ভোরে উপজেলার বাল্লা এলাকায় নদী‌তে জেলে মন্টু হলদারের জালে মাছ‌টি ধরা পড়ে বলে জানান রাজবাড়ীর দৌলত‌দিয়ার মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জেলের বরাতে শাহজাহান শেখ বলেন, জেলে মন্টু হলদা‌রের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। ভো‌র রাতে মন্টু তার দল নিয়ে পদ্মা নদী‌তে জাল ফেলেন। সেখানে তার জালে বিশাল এক‌টি কাতলা মাছ আটকা প‌ড়ে। 

“পরে মন্টু আমার সঙ্গে মোবাইল ফোনে যোগা‌যোগ করে মাছ‌টি দৌলত‌দিয়া ঘাটে নিয়ে আসেন। আড়তে মাছ‌টি ওজন দি‌য়ে দেখা যায় ৩০ কে‌জি”, বলেন তিনি।

পরে মাছ‌টি তিন হাজার ৫০০ টাকা কে‌জি দরে এক লাখ পাঁচ হাজার টাকায় কিনে নেন শাহজাহান শেখ।

তিনি বলেন, মাছ‌টি কেনার পর বি‌ক্রির জন‌্য দে‌শের বি‌ভিন্ন এলাকায় যোগাযোগ করেন তিনি। পরে কু‌ষ্টিয়ার দৌলতপুর উপ‌জেলার এক সৌ‌দি প্রবা‌সীর কাছে তিন হাজার ৬০০ টাকা কে‌জি দরে এক লাখ আট হাজার টাকায় বি‌ক্রি করেন শাহজাহান শেখ।