২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে দণ্ডপ্রাপ্ত বিএনপির ২ নেতা বহিষ্কার

জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের আটকাদেশ দিলে তাদের কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দণ্ডপ্রাপ্ত দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দল। 

রোববার সন্ধ্যায় দলটির অফিসিয়াল ফেইসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার গভীর রাতে ডিবির অভিযানে গ্রেপ্তার হন বিএনপির এ দুই নেতা। সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগের ‘সুনির্দিষ্ট প্রমাণ’ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

বৃহস্পতিবার বিকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ (২) ধারায় ডিটেনশনের জন্য তাদের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের আটকাদেশ দিলে ওইদিনই তাদের কারাগারে পাঠানো হয়।

এস এম আসলাম জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখারও আহ্বায়ক ছিলেন। অন্যদিকে জাতীয়তাবাদী তরুণ দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ছিলেন টি এইচ তোফা।

আরও পড়ুন:

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের ২ বিএনপি নেতা কারাগারে