২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

ঘটনার পর মাসুদুল নিজেই সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

রংপুর সদর উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন নিহতের এক ছেলে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রংপুর সদর কোতোয়ালি থানার ওসি আব্দুল গফুর।

নিহত ব্যক্তির নাম নুরল হক (৫০)। আটক ছেলের নাম মাসুদুল হাসান (২৪)।

পুলিশ ও স্বজনরা জানান, পারিবারিক বিষয় নিয়ে নুরল হকের সঙ্গে মাসুদুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশি ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায় মাসুদুল। 

আহত নুরল হককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর মাসুদুল নিজেই সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

ওসি আব্দুল গফুর বলেন, মাসুদুল মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।