১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আশুলিয়ায় ‘কিশোর গ্যাংয়ের’ ১৪ জন আটক

জামগড়া ও আশপাশের মহল্লা থেকে অভিযান চালিয়ে তাদের আটকের কথা বলছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 08:01 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

সাভারের আশুলিয়ায় ‘কিশোর গ্যাংয়ের’ ১৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে আশুলিয়ার জামগড়া ও আশেপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার।

ওই ১৪ জন হলেন-তপন ব্যাপারী (১৮), রজব (২১), মুন্না আহমেদ (১৮), শিপন মিয়া (২৫), শান্ত সরকার (২২), আরজু (২০), সানি ইসলাম (২৩), রায়হান ইসলাম রাকিব (২০), শাকিল (২০), রাতুল ইসলাম (২০), সোহান (২০), রনি ইসলাম (১৯), কুরবান (২২) ও শাকিল (২৫)।

ওসি বলেন, জামগড়া ও আশপাশের মহল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।