২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

অন্য শিশুদের সঙ্গে খেলার এক পর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় বলে জানায় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 09:32 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আলাদা ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার লেশিয়ারা গ্রামে ও বৃহস্পতিবার বিকালে বিলঘর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস।

নিহতরা হলো- উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর মেয়ে আফসিন (৩) এবং বিলঘর গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছেলে মাহিন (৭)।

পুলিশ পরিদর্শক রিপন দাস বলেন, শুক্রবার দুপুরে আফসিন গ্রামের একটি পুকুর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে ডুবে যায়।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

এদিকে বৃহস্পতিবার বিকালে মাহিন অন্য শিশুদের সঙ্গে খেলার সময় পুকুরে পড়ে মারা যায়। 

স্বজনদের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয় বলে জানান পুলিশ পরিদর্শক রিপন।