খাগড়াছড়িতে গভীর রাতে পুড়ে গেল ১০ দোকান
স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস।
খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ারে আগুনে পুড়েছে অন্তত ১০ দোকান।
শুক্রবার রাত ৩টার দিকে লারমার স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া দোকানগুলো বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ছিল।"
স্টেশন কর্মকর্তা পঙ্কজ আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতি নিরুপনও এখনো সম্ভব হয়নি।
