২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অটোরিকশা-বাইক সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

একজন ঘটনাস্থলে, অন্যজন ঢাকার পথে মারা যান বলে পুলিশ জানায়

চাঁদপুরে অটোরিকশা-বাইক সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের
ফাইল ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 07:40 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। 

শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর বালিথুবা ইউনিয়নের মূলপাড়া এলাকার ইচুলি-গল্লাক সড়কে এ ঘটনা ঘটে বলে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান। 

নিহতরা হলেন, মূলপাড়া গ্রামের খাজা আহমাদের ছেলে ইকবাল হোসেন (২০) ও মজুমদার বাড়ির ওবায়েদুল্যার ছেলে শাহাদাত হোসেন (১৮)। 

স্থানীয় বাসিন্দা খোরশেদ ও হাবিব বলেন, অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই দুই যুবক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা নেওয়ার পথে মারা যান ইকবাল হোসেন।

এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি শাহ আলম।