২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি একে নড়াইলে দুইদিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন

“এবার তিন শতাধিক শিশু শিক্ষার্থী চিত্রাংকন উৎসবে অংশগ্রহণ করছে। এদের মধ্য থেকেই আগামীতে বরেণ্য চিত্র শিল্পী বেরিয়ে আসবে।”

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 03:19 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

তিন শতাধিক শিশু শিল্পীর চিত্রাংকণের মধ্য দিয়ে নড়াইলে শুরু হয়েছে দুইদিনব্যাপী ‘সুলতান উৎসব’। 

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এই উৎসবে শুক্রবার সকাল ১০টায় শহরের সুলতান মঞ্চে ছবি একে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক।

এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে এস এম সুলতানের চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ বলেন, “আমরা ১৭-১৮ বছর যাবৎ বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান উৎসব করে আসছি। এবার তিন শতাধিক শিশু শিক্ষার্থী চিত্রাংকন উৎসবে অংশগ্রহণ করছে। এদের মধ্য থেকেই আগামীতে বরেণ্য চিত্র শিল্পী বেরিয়ে আসবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক বলেন, “এস এম সুলতান ছিলেন একজন বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী। তার চিত্রকর্মে এদেশে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের কঠোর পরিশ্রমের চিত্র ফুটে উঠেছে।”

তিনি সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। 

এ সময় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, বরেণ্য চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।