২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপা‌তে ২ গৃহবধূর মৃত্যু

এ ছাড়া বজ্রপা‌তে একটি গরু মারা গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 08:23 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

কু‌ড়িগ্রামে দুই উপজেলায় বজ্রপা‌তে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। যারা ঘটনার সময় মাঠে গবাদিপশুর জন্য খাস কাটছিলেন। এ ছাড়া মারা গেছে একটি বকনা গরু।

শুক্রবার দুপুরের দিকে চিলমারী উপ‌জেলার অষ্টমীরচর ইউনিয়নের চরমুদাফৎ কালিকাপুর গ্রামে এবং উলিপু‌রের ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলেন- চিলমারীর ঢুষমারা থানার কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী তাছলিমা আক্তার (২৪) এবং উলিপু‌রের চা‌মে‌লি রাণী (৪০)।

ঢুসমারা থানার ওসি আশরাফুল ইসলাম ব‌লেন, দুপুরের দিকে তাছলিমা তার ছাগ‌লের জন্য মাঠে ঘাস কাট‌তে যান। এ সময় বজ্রপা‌তে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে লাশ উদ্ধারের পর দাফ‌নের অনুম‌তি দি‌য়ে স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে বলে জানান তিনি।

উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে চা‌মে‌লি রাণী নিজ গ্রামের ক্লিনিকের পাড়ে গরু চরানোর পাশাপাশি ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ও তার একটি গরু মারা যায়।