২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইলিশ ধরার অপরাধে ২২ জেলের কারাদণ্ড

“এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 02:08 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ফরিদপুরে ২২ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ‎সদরপুরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান।

‎তিনি বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ২২ জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

“এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দ করা ২০ কেজি ইলিশ মাছ মাদ্রাসাতে বিতরণ করা হয়।”

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জাকিয়া সুলতানা জানান।