২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ঘটনাস্থলেই দুজনের এবং হাসপাতালে একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু্ইজন।

সোমবার দুপুরে উপজেলার বাঘিল এলাকার ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ জানিয়েছেন।

নিহতরা হলেন- জামালপুর জেলার মজিবুর রহমানের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে শ্রাবণ (১৬) ও লসুমানের স্ত্রী ফুলকুমারী (৪০)।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “ঢাকা থেকে জামালপুরগামী মাহি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই নারীসহ এক কিশোরের মৃত্যু হয়।”

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে এক নারীর মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।