২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তিনি রায়পুরা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক।

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গ্রেপ্তার মঞ্জুর এলাহী নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

নরসিংদীর রায়পুরা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় বুধবার দুপুরে তাকে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ।

গ্রেপ্তার মঞ্জুর এলাহী মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক।

পুলিশ পরিদর্শক প্রবীর কুমার ঘোষ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।