২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি ও জামায়াত প্রার্থীর প্রচার গাড়িকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি এইচ এম মুনীব এ তথ্য জানান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 09:06 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচারের দায়ে বরিশাল-২ আসনের বানারীপাড়া উপজেলায় দুইটি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার সকাল ও দুপুরে অভিযানের সময় জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি এইচ এম মুনীব জানান। 

তিনি বলেন, “নির্ধারিত সময়ের আগে সকাল সাড়ে ৯টায় ইলেকট্রোলাইট যানবাহন দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি প্রচার চলছিল। এজন্য চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় দুটি মাইক দিয়ে ধানের শীষের প্রচার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী হলেন সরদার সরফুদ্দিন আহম্মেদ সান্টু এবং জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান। 

জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। 

এ বিষয়ে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান বলেন, “ঢাকা থেকে শুক্রবার রাতে একটি প্রচার গাড়ি এসেছিল। গাড়িটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি মেরামত করার সময় ভ্রাম্যমাণ আদালত গিয়ে জরিমানা করেছে।” 

জরিমানার বিষয়ে জানতে বিএনপির প্রার্থীর মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি।