Published : 29 Jun 2026, 03:02 PM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাইপগানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শেরপুর আদালতে পাঠানো হয় বলে জানান ঝিনাইগাতী থানার ওসি মো. আমিরুল ইসলাম।
রোববার সন্ধ্যায় উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন ময়মনসিংহ-৩৯ বিজিবির নকশী বিওপির সদস্যরা।
গ্রেপ্তার মো. পিয়ার আলী (৩২) নওকুচি কোচপাড়া গ্রামের ফজল হকের ছেলে।
দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি আমিরুল ইসলাম।
বিজিবি জানায়, অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।