১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানা বন্ধ

ওক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এদিকে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। 

বুধবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে ওক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ অক্টোবর-নভেম্বর মাসের বেতন পরিশোধ করেনি। এ অবস্থায় আর্থিক সংকটে তাদের জীবনযাপন কঠিন পড়ে পড়েছে। এ জন্য তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ফটকে তালা দিয়ে কর্তৃপক্ষ সরে যায়। 

এ বিষয়ে কারখানার ডিজিএম (অপারেশন) ফারুক হোসেন খান বলেন, “ক্রয়াদেশ না থাকায় কয়েক মাস ধরে শ্রমিকরা কারখানায় এসে বসে থাকেন। মালিকপক্ষ মঙ্গলবার রাতে সিদ্ধান্ত নিয়েছে, চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কাজ চলছে।”