২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

গত ১১ এপ্রিল ধর্ষণের ঘটনায় গত ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় ভুক্তভোগী নারী নিজেই মামলা করেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 06:56 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক নারীকে ধর্ষণের মামলায় তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ১১ এপ্রিল ধর্ষণের ঘটনায় গত ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় ভুক্তভোগী নারী নিজেই মামলা করেন বলে নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব; বয়স ৬০ বছর। 

পুলিশ বলছে, রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষা করেন। শনিবার বেলা দিকে ছেলে বাড়িতে না থাকায় পুত্রবধূকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন আব্দুল ওয়াহাব।

এ সময় প্রতিবেশী এক নারী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেললে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আব্দুল ওয়াহাবকে আটক করার চেষ্টা করে। তবে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মামলার পর পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত শ্বশুর আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই পুত্রবধূর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।