Published : 05 Nov 2023, 05:37 PM
টাঙ্গাইলের ঘাটাইলে খাদ্যবস্তু মনে করে ‘বিষাক্ত কিছু’ খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন।
নিহতরা হলো-ওই গ্রামের সাহালমের ছেলে তাওহীদ (৪) ও মেয়ে সানজিন (২)।
প্রতিবেশী ও স্বজনরা জানান, তাওহীদ ও সানজিন বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। ধারণা করা হচ্ছে, এ সময় পাশের কলাবাগান থেকে ইঁদুর মারার বিষ কোনো খাবার ভেবে খেয়ে ফেলে। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে তারা বিষাক্ত জিনিস খেয়ে ফেলেছে। পরিবারের সদস্যরা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রেও নিলেও তাদের বাঁচানো যায়নি।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]