Published : 09 Jun 2026, 08:31 PM
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত মুনির হত্যা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান।
গ্রেপ্তার আবু তাহের রানা (৪৩) তালোড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পৌর এলাকার স্বর্গপুর মহল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবু তাহের রানাকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।