২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী‌তে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 02:46 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্র মামলায় এক যুবক‌কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপু‌রে রাজবাড়ীর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জাকিয়া পারভীন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী।

দণ্ডিত যুব‌কের নাম আলম মণ্ডল (৩৫)। তিনি পাংশা উপ‌জেলার পালেরডাঙ্গী গ্রা‌মের রমজান মণ্ডলের ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির মামলার বরাতে বলেন, ২০১৮ সালের ১০ ‌সেপ্টেম্বর পাংশা উপজেলার পা‌লেরডা‌ঙ্গী গ্রা‌মে অভিযান চা‌লি‌য়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কাতুর্জসহ আলমকে গ্রেপ্তার করে পাংশা থানার পুলিশ।

প‌রে পু‌লিশ বাদী হয়ে পাংশা থানায় অস্ত্র মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে বিচারক এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে অপর একটি ধারায় সাত বছরের কারাদণ্ডও দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী জানান।

তিনি বলেন, “রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না। এ রায়ে আমি সন্তুষ্ট।”