২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসু: শিবির ও ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জিতুর

“আমরা দেখেছি কয়েকটি হলে ভোট দেওয়ার পরে ভোটারদের হাতে মার্ক করা হয়েছে, কয়েকটি হলে হয়নি।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 01:35 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মওলানা ভাসানী হল পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। 

জিতু বলেন, “আমার দেখেছি, অনেকগুলো হলে ইসলামী ছাত্রশিশির তারা তাদের প্রার্থীদের প্রচারপত্র বিলি করছে। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। 

“এ ছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি অবস্থান করছিলেন। তাকে সেই হলের প্রভোস্ট ও সাংবাদিকরা বের করে দিয়েছে।”

এ ছাড়া বিভিন্ন হল কেন্দ্রে ভোট দেওয়ার সময় ভোটারের আঙুলে মার্কার দিয়ে দাগ না দেওয়ারও অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের এ ভিপি প্রার্থী।

তিনি বলেন, “আমরা দেখেছি কয়েকটি হলে ভোট দেওয়ার পরে ভোটারদের হাতে মার্ক করা হয়েছে, কয়েকটি হলে হয়নি। এ বিষয়টি আমারদের কাছে অসঙ্গতি মনে হয়েছে।”