১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

ওসি বলেন, বৃদ্ধ নুরুল ইসলাম এশার নামাজ পড়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2025, 04:07 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

চাঁদপুর হাজীগঞ্জে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

নিহত ৮৫ বছর বয়সী মো. নুরুল ইসলাম উপজেলার দেবপুর গোগরা গ্রামের শেখ বাড়ির মৃত গফুর শেখের ছেলে।

ওসি বলেন, বৃদ্ধ নুরুল ইসলাম এশার নামাজ পড়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। 

এতে গুরুতর আহত ওই বৃদ্ধকে স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, “ওই বৃদ্ধকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।”

ওসি বাহার মিয়া বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের পর বৃদ্ধের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।