রাবিতে ভর্তির অনলাইন আবেদনের কার্যক্রম স্থগিত
রোববার থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরুর হওয়ার কথা ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে ১(ক)- এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রোববার থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরুর হওয়ার কথা ছিল।
১৫ জানুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে ভর্তিচ্ছুদের আবেদন করার কথা বলা হয়েছিল।
