ঝালকাঠিতে ‘৬৫ ইয়াবাসহ’ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের কথা বলছে পুলিশ।
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ ছাত্রদলের সাবেক এক নেতা গ্রেপ্তার হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ছৈলাবুনিয়া মাদরাসার সামনে থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার নাসরুল হাওলাদার (২৮) নলছিটি জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব। তিনি পূর্ব কামদেবপুর এলাকার বেলায়েত হাওলাদারের ছেলে।
৬৫ ইয়াবা নিয়ে গ্রেপ্তার হন নাসরুল, বলছে পুলিশ।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবাগুলো নিয়ে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নলছিটি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সুজন খান বলেন, নাসরুল সাবেক কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বর্তমানে ছাত্রদলের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
