২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নিখোঁজের পরদিন সরিষা ক্ষেতে মিলল শ্রমিকের লাশ

আগের দিন সন্ধ্যার পর ওই যুবক চা পান করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 10:05 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের পরদিন সরিষা ক্ষেত থেকে এক ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার সলপ ইউনিয়নের চরতারা বাড়িয়া গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আজম।

মৃত হাফিজুল ইসলাম (৩০) ওই ইউনিয়নের দিয়ার পাড়া গ্রামের প্রয়াত আনসার আলী মণ্ডলের ছেলে।

ওসি সাকিউল আজম বলেন, রোববার সন্ধ্যার পর চা পান করতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি হাফিজুল। পরিবারের লোকজন ধারণা করেন, তিন ইটভাটায় কাজ করছেন।

তিনি বলেন, বিকালে সরিষা ক্ষেতে লাশ দেশে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তবে মৃতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। 

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ওসি সাকিউল আজম।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।