২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

পুকুরে গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় বলে ধারণা স্বজনদের।

গাজীপুরে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

গাজীপুর মহানগরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে মহানগরের ধীরাশ্রম এলাকার মাস্টার বাড়ি পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান। 

নিহতরা হলেন- ধীরাশ্রম এলাকার জাকির হোসেনের ৮ বছর বয়সি মেয়ে রাবেয়া আক্তার ও একই এলাকার মিলন মিয়ার ৮ বছর বয়সি মেয়ে মোহনা আক্তার। 

স্বজনরা জানান, দুপুরে মাস্টার বাড়ি পুকুরে গোসলে করতে যায় রাবেয়া ও মোহনা। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুকুরে গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় বলে ধারণা স্বজনদের।

ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।