২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট ফের চালু

তৃতীয় ইউনিটটি থেকে ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 08:40 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

দুই সপ্তাহ সময় নেওয়া হলেও এক সপ্তাহের মধ্যেই চালু করা সম্ভব হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া তিন নম্বর ইউনিটটি।

রোববার বেলা ২টা থেকে বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের তৃতীয় ইউনিট। এ ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও দৈনিক ২০০-২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। 

এর আগে গত ৯ সেপ্টেম্বর তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। 

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, “বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ থাকার পর গত ৯ অগাস্ট তৃতীয় ইউনিটের ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প (টারবাইন জেনারেল) নষ্ট হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। চুক্তিবদ্ধ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল এই ওয়েল পাম্পটি সরবরাহের জন্য দুই সপ্তাহ সময় নেয়।

“এরই মধ্যে শনিবার ওয়েল পাম্পটি চীন থেকে বাংলাদেশে আনা হয়। রোববার ভোরে সেটি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে এনে স্থাপন করার পর তৃতীয় ইউনিটটি চালু করা সম্ভব হয়।”

রোববার বেলা ২টা থেকে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি থেকে ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান।

তিনি বলেন, “এর আগে গত ১২ অগাস্ট রাত ৮টা ৩২ মিনিট থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি চালু করা হয়। ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৬৫ মেগাওয়াট। 

“ফলে বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং এই দুটি ইউনিট দিয়ে রোববার দুপুর ২টা থেকে ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।”

বড়পুকুরিয়ার একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু