২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ৫৮ লাখ টাকার সোনার বারসহ নারী আটক

সোনার বারগুলো ভারত পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।

চুয়াডাঙ্গায় ৫৮ লাখ টাকার সোনার বারসহ নারী আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত এলাকা থেকে তিনটি সোনার বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত এলাকা থেকে ৫৮ লাখ টাকার তিনটি সোনার বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলো ভারত পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য সীমান্তরক্ষা বাহিনীর।

সোমবার দুপুরে উপজেলার কামারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

আটক আসমা খাতুন (২৫) কমারপাড়া গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, গোপন খবর পেয়ে দামুড়হুদার বারাদী সীমান্তের বিজিবি সদস্যরা সীমান্তের ৮০ নম্বর মেইন পিলার থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে আসমা খাতুনকে আটক করেন।

এ সময় তার ব্যাগ তল্লাশি করে তিনটি সোনার বার পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা বলে জানান তিনি।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দিয়ে আটক নারীকে পুলিশে হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।