রাজশাহীতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত
পুলিশ জানায়, দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়।
রাজশাহী নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান।
নিহতরা হল- নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তার উপর ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
