২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের ৪ নেতা আটক

আটকদের বিরুদ্ধে জুলাই ও অগাস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 01:16 AM

Updated : 10 Sep 2026, 12:26 PM

জামালপুর শহরে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক। 

আটকরা হলেন- জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চর পুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয় (২৪), জেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত (২৩), মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শুভ (২৩) এবং গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পিয়াস হাসান নীল (২৩)।

ওসি আতিক জানান, আটকদের বিরুদ্ধে জুলাই ও অগাস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে।