২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাম পাড়া নিয়ে রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

দুজন‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ফরিদপু‌র মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হ‌য়ে‌ছে।

জাম পাড়া নিয়ে রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭
রাজবাড়ীতে সংঘর্ষে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। 

মঙ্গলবার দুপু‌রে উপ‌জেলার কসবা মাঝাইল ইউ‌নিয়‌নের পারকুল গ্রা‌মে এই সংঘর্ষের ঘটনা ঘটে ব‌লে পাংশা ম‌ডেল থানার ও‌সি মো. সালাহউ‌দ্দিন জানান।

আহতদের মধ্যে রয়েছেন- গ্রা‌মের মোস্তফা সরদার (৫০), নজরুল সরদার (৪০), রতন সরদার (৩০), মিন্টু মণ্ডল (২৫), রবিউল ইসলাম (৩০)। 

স্থানীয়দের বরা‌তে পুলিশ জানায়, তা‌লেব মণ্ডলের গাছ থে‌কে জাম পাড়‌ছিলেন আ‌নোয়ার সরদার। তখন তা‌লেব মণ্ডলের পুত্রবধূ তাকে নি‌ষেধ ক‌রেন। এ নিয়েই দুপ‌ক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকা‌টি হয়। প‌রে দুপক্ষ সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের উপ-সহকারী ক‌মিউ‌নি‌টি মে‌ডিকেল অ‌ফিসার তিতুমীর বিশ্বাস ব‌লেন, দুপুর ২টা পর্যন্ত হাসপাতা‌লে মারামা‌রি করে আহত সাত রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে দুজন‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ফরিদপু‌র মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হ‌য়ে‌ছে। 

ও‌সি সালাহউ‌দ্দিন ব‌লেন, পু‌লিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রেছে। এ ‌বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।