Published : 30 Aug 2026, 05:01 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ আট নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে।
নোয়াখালী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, চৌমুহনী বাজারে আবাসিক হোটেল মিয়ামি ও স্কাইভিউতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে অসামাজিক কাজের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়।
রোববার দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোনাইমুড়ি উপজেলার মো. সোহাগ (৪০), ইকবাল হোসেন (৪২), জুনায়েদ আহমেদ (২৭) এবং হাতিয়া উপজেলার মো. মুন্না (২৩)।