Published : 03 Jul 2026, 09:30 PM
গাজীপুর মহানগর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজ শেষে কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন।
গ্রেপ্তার মো. আনোয়ার পারভেজ কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
ওসি ইফতেখার হোসেন বলেন, গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার পারভেজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় সন্ত্রাস দমন আইনের একটি মামলা রয়েছে।
বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।