২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

“মোটরসাইকেল চালক তুহিন ঘটনাস্থলেই নিহত হন।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 02:09 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

বরিশালের গৌরনদী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কটক এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুল ইসলাম জানান।

নিহত ২৭ বছর বয়সী মো. তুহিন চাঁদপুরের মতলব উপজেলার টিএন্ডটি এলাকার কেরামত আলির ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি আমিনুল ইসলাম বলেন, “তুহিন মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী বেপরোয়া গতির সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তুহিন ঘটনাস্থলেই নিহত হন।”

দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।