১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে কুড়িগ্রামে যাওয়া পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত

গত ১০ দিনে ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ জন। এরা সবাই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরে চাকরি করেন।

ঈদে কুড়িগ্রামে যাওয়া পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডেঙ্গু রোগীকে পরামর্শ দিচ্ছেন এক চিকিৎসক।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 01:47 PM

Updated : 08 Jul 2023, 03:00 PM

উত্তরের জেলা কুড়িগ্রামেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। ঈদের আগে ঢাকা ও চট্টগ্রাম থেকে কুড়িগ্রামে বেড়াতে গিয়ে বেশ কয়েকজন এই রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতাল ভর্তি হয়েছেন।

হাসপাতালে আলাদা ডেঙ্গু ইউনিট চালু না থাকায় মেডিসিন ওয়ার্ড ও কেবিনে এসব রোগীদের চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানান, গত ১০ দিনে ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ জন। এরা সবাই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরে চাকরি করেন। আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন।

শুক্রবার সকাল পর্যন্ত তিন জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি দুইজন এখনও হাসপাতালে ভর্তি।

আক্রান্তদের একজন আব্দুল মতিনের বাসা কুড়িগ্রাম শহরের নাজিরা মৌজা। পেশার কারণে তিনি থাকেন চট্টগ্রামে।

Image

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের ছুটিতে বাড়িতে আসার পর জ্বরে আক্রান্ত হই। কোনোভাবেই কমছিল না। চিকিৎসকের পরামর্শে এখানে ভর্তি হই। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক নিশ্চিত হন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি।

“প্রায় এক সপ্তাহ চিকিৎসা পেয়ে এখন কিছুটা সুস্থ। তবে মাঝে মধ্যে একটু একটু জ্বর এখনও আসে।”

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মঈনুদ্দীন আহমেদ বলেন, “ঢাকা ও চট্টগ্রাম থেকে ছুটিতে এসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো খবর নেই।