Published : 14 Apr 2026, 09:29 AM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় হাওরে ধানক্ষেতের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার বরান্তর ধলি হাওরে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান।
নিহত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা পুলিশের। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
ওসি হাফিজুল বলেন, “স্থানীয়রা ধানক্ষেতে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। লাশটি পঁচে গলে গেছে।”
লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।