২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

“নবজাতকটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 06:27 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তার পাশ থেকে এক নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের শ্রীকোলা-ধামাইকান্দি সড়কের পুঠিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে উল্লাপাড়া মডেল থানার এসআই সারোয়ার হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “রাস্তার পাশে নবজাতকের রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

“নবজাতকটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। কে বা কারা তাকে ফেলে রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।”

ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এসআই সারোয়ার হোসেন জানিয়েছেন।