২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসু: ৫টার পরেও কাজী নজরুল হলে ভোটারের লাইন

বুধবার সকাল ৯টা থেকে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয়, বিকাল ৫টায় শেষ হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ছাত্রদলের ভোট বর্জন এবং বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে বিকাল ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোট শেষ হয়েছে।

তবে নির্ধারিত সময় শেষেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। 

সেখানকার পোলিং কর্মকর্তা মিজানুর রহমান বলেছেন, “হলে ৯৯২ জন ভোটার রয়েছে। এখন পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে৷ অনেকেই এখনো লাইনে দাঁড়িয়ে আছেন। তাদের সকলের ভোটগ্রহণ করে তবেই আমরা ভোটগ্রহণ শেষ করব।”