২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত, আহত ২

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধান ক্ষেতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।

নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত, আহত ২
ফাইল ছবি

বিডিনিউজ২৪

নরসিংদী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

নরসিংদীতে বজ্রপাতে ধান মাড়াইয়ের কাজ করার সময় দুই শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চাকশাল মাঠে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান।   

নিহতরা হলেন- ইউনিয়নের ভাটপাড়া এলাকার তাহের আলীর ছেলে বিজয় মিয়া (১৭) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর এলাকার কবির মিয়া (২৭)। আহত সিরাজ মিয়া ও সৌরভ নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা।

স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক ও কৃষিশ্রমিক চাকশাল মাঠে ধান কাটা শেষে মাড়াইয়ের কাজ করছিলেন। সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়; তখন বজ্রপাতে কবির মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়াকেও মৃত ঘোষণা করেন। 

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধান ক্ষেতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে  এ ঘটনা ঘটে বলে   নাচোল   থানার   ওসি  মো. তারেকুর রহমান সরকার জানান।  

নিহত  কমল  বারোয়ার (২৮) নাচোল এলাকার মোহাম্মদপুর জাল মাছ কুড়ি গ্রামের বত্রিশ বারোয়ারের ছেলে।

স্থানীয়দের বরাত  দিয়ে  ওসি জানান, বাড়ির  পাশে  ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক কমল নিহত হয়েছেন।