২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বালুর ব্যবসা নিয়ে বিরোধ’, টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গাড়িতে আগুন

হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন গোহালিয়াবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

‘বালুর ব্যবসা নিয়ে বিরোধ’, টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গাড়িতে আগুন
আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 12:12 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

শনিবার রাত আটটার দিকে উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়রা বলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক  সদস্য ও গোহালিয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছেন।  

রাতে তিনি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাইসহ কয়েকজন বালুর ঘাটের অফিস কক্ষে বসেছিলেন।

তখন ব্যবসায়ী প্রতিপক্ষের কয়েকজন এসে অফিস কক্ষে হামলা চালায় ও বাইরে থাকা হযরত আলীর মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন। 

এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হযরত আলীর অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা বাবুল তালুকদারের নেতৃত্বে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। 

তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গোহালিয়াবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল তালুকদার।

তিনি বলেন, “সকালে আমি ওই বালুর ঘাটে গেলে হযরত আলীর নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। বর্তমানে আমি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।”

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া বলেন, “ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।”