১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাইয়ের চিৎকারে এগিয়ে গেলেন ছোটভাই, বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুজনেরই

শনিবার ভোরে কিশোরগঞ্জের শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে ছিড়ে পড়ে থাকা তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।

ভাইয়ের চিৎকারে এগিয়ে গেলেন ছোটভাই, বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুজনেরই
কিশোরগঞ্জের হোসেনপুর থানা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 12:30 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পর্শে হয়ে প্রাণ হারিয়েছেন দুই ভাই।  

শনিবার ভোরে শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন। 

 নিহতরা হচ্ছেন, ওই গ্রামের নুরু খান (৬০) ও তার ছোট ভাই ফজলু খান (৫৫)।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাতে ওসি মারুফ হোসেন বলেন, শনিবার ভোরে বাড়ির পাশ থেকে গরুর জন্য খড় আনতে যাচ্ছিলেন নুরু খান। এ তিনি আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। 

তার আর্তচিৎকার শুনে দৌড়ে যান তার ছোট ভাই ফজলু খান। কিন্তু তিনিও একই তারে জড়িয়ে পড়েন। এতে করে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সহোদরের। 

ওসি মারুফ আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুই ভাইয়ের এমন মৃত্যুতে গ্রামটিতে শোক নেমে এসেছে।