রাজশাহীতে নিখোঁজ দুধ বিক্রেতার লাশ মিলল পুকুরে
তিনি বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন বলে পুলিশ জানায়।
রাজশাহী নগরীর সাগরপাড়া বড় পুকুর থেকে নিখোঁজ দুধ বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে লাশটি পানিতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বলেন।
নিহত সঞ্জিত দাস (৩৮) বাড়ি বাড়ি দুধ বিক্রি করতেন। বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মেহেদী মাসুদ।
