২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জমি চাষকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

জারিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 04:52 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি চাষ করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। 

নিহত আলী আহমদ (৪০) উপজেলার জারিয়া গ্রামের হাজী সিরাজ মিয়ার ছেলে।

সোমবার দুপুরে জারিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান।

পুলিশ জানায়, জারিয়া গ্রামের জামাল মিয়া ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে জমি চাষ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। 

গুরুতর আহত আলী আহমদকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।”