২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৩ দিন পর পিয়াইন নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, শুক্রবার ২৮ জনের একটি দল বাসে করে জাফলংয়ে বেড়াতে আসে।

নিখোঁজের ৩ দিন পর পিয়াইন নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর পিয়াইন নদী থেকে মুকিতের লাশ উদ্ধার করা হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 09:33 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজের তিন দিন পর এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে বল্লাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ জানান।

নিহত তরুণ মুকিত আহমদ (১৮) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

পুলিশ জানায়, শুক্রবার ২৮ জনের একটি দল বাসে করে জাফলংয়ে বেড়াতে আসে। তারা পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় পানিতে নামে। এ সময় নিখোঁজ হন মুকিত। এরপর থেকে পুলিশ, ফায়ার সার্ভিস তার মরদেহের খোঁজ করছিল।  

ওসি তোফায়েল বলেন, ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।