২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবপুরে বিএনপি থেকে প্রার্থী দেওয়ার দাবি নেতাকর্মীদের

নেতাকর্মীদের ধারণা, আসনটি হয়ত বিএনপি নেতৃত্বাধীন জোটের কোনো প্রার্থীকে দেওয়া হবে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি করেছেন দলের নেতাকর্মীরা। 

শুক্রবার বিকালে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বিএনপি ২৩৭ আসনে তাদের প্রার্থী ঘোষণা করলেও নরসিংদী-৩ স্থগিত রেখেছে। দলের নেতাকর্মীদের ধারণা, আসনটি হয়ত বিএনপি নেতৃত্বাধীন জোটের কোনো প্রার্থীকে দেওয়া হবে।  

জনসভায় উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। 

সভায় বক্তারা, শিবপুর আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুর এলাহীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। 

পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের একটি মিছিল বের হয়ে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।