২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম

দুর্গম ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ছয়টি, বরকলে দুটি, জুরাছড়িতে সাতটি এবং বিলাইছড়ি উপজেলায় পাঁচটি রয়েছে।

রাঙামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম
রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম একটি কেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের নেওয়া হচ্ছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 09:53 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনি সরঞ্জাম ও কর্মীদের পাঠানো শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে দুর্গম চারটি কেন্দ্রে সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের নেওয়া হয় বলে জানিয়েছেন রাঙামাটি জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম পাহাড়ে। এর মধ্যে বরকল উপজেলায় দুটি, জুরাছড়িতে একটি এবং বিলাইছড়ি উপজেলার একটি কেন্দ্র রয়েছে সরঞ্জাম পাঠানো হয়। 

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “দুর্গম ২০টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে আজকে সকাল ৯টা থেকে ব্যালট ব্ক্সসহ ভোট গ্রহণকারী কর্মকর্তাদের হেলিকপ্টার পাঠানো হয়। 

“আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনে ২০টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পাঠানো হবে।”

নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, রাঙামাটির দশ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার পাঁচ লাখ নয় হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৪১০ আর নারী ভোটার দুই লাখ ৪৫ হাজার ৮৫৫ এবং হিজরা রয়েছে দুইজন।

জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ‘হেলিসর্টি’ কেন্দ্র রয়েছে ২০টি। এসব দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ৩০ হাজারের বেশি ভোটার রয়েছে। দুর্গম ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ছয়টি, বরকলে দুটি, জুরাছড়িতে সাতটি এবং বিলাইছড়ি উপজেলায় পাঁচটি রয়েছে।