২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সন্ধ্যায় মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের ভাঙ্গাগামী মোটরসাইকেলটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2025, 12:56 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার রথখোলায় এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুরের রাজৈর থানার ওসি মো. মাসুদ খান।

নিহতরা হলেন রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) এবং একই গ্রামের নুরু শেখের ছেলে মুকুল শেখ (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মাদারীপুরগামী ‘মাদারীপুর পরিবহন’র একটি যাত্রীবাহী বাস ভাঙ্গাগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হন। 

তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মোস্তফা কামাল।