২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের রোমান পাটকলে আগুন

মালোপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ শেখ সাদী বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 07:18 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের অভয়নগর উপজেলায় রোমান পাটকলে অগ্নিকাণ্ড ঘটেছে।

উপজেলার নওয়াপাড়া উড়োতলা এলাকায় অবস্থিত এ পাটকলে শনিবার বিকাল পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নওয়াপাড়ার স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মালোপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শেখ সাদী বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাটকলের মহাব্যবস্থাপক মিরাজুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।”

পাটকলের বিদ্যুৎ বিভাগের কর্মচারী সোহেল রানা বলেন, “পাট সংরক্ষণের পেছনের দিকে শর্টসার্কিট থেকে প্রথম আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।”