Published : 05 Feb 2026, 06:31 PM
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ঘুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার অভিযানে অংশ নিতে জয়পুরহাটে পৌঁছেছে জামায়াতে ইসলামের প্রচার বাস।
বৃহস্পতিবার বিকালে শহরের জিরো পয়েন্টে প্রচার বাসটি পৌঁছালে জেলা জমায়াতে ইসলামের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ স্বাগত জানান।
প্রচার অভিযানের নেতাকর্মীসহ জামায়াত জোটভুক্ত নেতাকর্মীরা আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করেন।
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে এবং যেকানো সরকারকে স্বৈরাচারী হতে রুখতে আমরা হ্যাঁ ভোটের পক্ষে সারাদেশে প্রচার অভিযান চালাচ্ছি। সাধারণ মানুষের বেশ সাড়া পাচ্ছি। জনগণ হ্যাঁ ভোটোর পক্ষে রায় দেবে বলে আশা করছি।”

এ সময় জেলা জমায়াত নেতা হাসিবুল আলম লিটন, মোস্তাফিজুর রহমান ও সাইদুর রহমান, দশ দলীয় জোটের প্রার্থী এনসিপির গোলাম কিবরিয়া, গোলাম কবীর, জয়পুরহাট খেলাফত মসজিলের মওলানা আনোয়ার হোসেন ও জেলা এবি পার্টীর নেতা সুলতান মো. শামসুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রচার বাসটি নওগাঁর দিকে যায় বলে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ জানান।