২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

এর মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন হবিগঞ্জের বাসিন্দা এক প্রবাসীর স্ত্রী।

মঙ্গলবার রাতে শহরের কুমারশীল মোডে ‘দি রেমেডি’ নামে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূ একটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন বলে হাসপাতালের গাইনী চিকিৎসক গোপা পাল জানান। 

প্রসূতি মরিয়ম আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রীয়ম গ্রামের সৌদি আরব প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী।

গোপা পাল ও হাসপাতালের কনসালটেন্ট (এনেস্থেসিয়া) খোকন দেবনাথ অস্ত্রোপচার করেন। 

তারা জানান, জন্ম নেওয়া তিন নবজাতক ও প্রসূতি সুস্থ আছেন। ওই দম্পতির আরো এক মেয়ে সন্তান রয়েছে।

গোপা পাল বলেন, “প্রথমদিকে হবিগঞ্জে স্থানীয় হাসপাতালে মরিয়ম চিকিৎসা নিতেন। গত একমাস আগে প্রসূতি আমার কাছে চিকিৎসা নিতে আসেন। তখন পরীক্ষার মাধ্যমে তার গর্ভে তিনটি শিশু থাকার বিষয়টি জানা যায়। পরে তাকে চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।” 

ওই চিকিৎসক আরো বলেন, মঙ্গলবার রাতে মরিয়মের শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। অবস্থার পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ৭টার দিকে দ্রুত তাকে অস্ত্রোপচার করা হয়।  

তিনি বলেন, ছেলেটি ২ কেজি ৩০০ গ্রাম ও এক মেয়ে ২ কেজি ১০০ গ্রাম এবং অন্যটি ২ কেজি ওজন নিয়ে জন্মায়। ভূমিষ্ঠ তিনটি শিশু ও তাদের মা ভালো আছেন।